October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জয়পুরহাটে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আহসান হাবীব আরমান, জেলা প্রতিনিধি: জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা।
সেখানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, আওয়ামী লীগের সহ-সভাপতি ও জিপি এ্যাড. মমিন আহমেদ চৌধুরী, সহ-সভাপতি গোলাম হাক্কানি, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহ-সভাপতি লুৎফে আকবর চৌধুরী রাজা, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি সুমন সাহা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ার মিলন, জেলা মহিলা আওয়মী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, সদর পৌর ছাত্রলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক কাওছার আহম্মেদ পিয়াস প্রমুখ।