October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে গিয়ে নিহত ০৩

সাঈদ হাসান সজিব (মাদারীপুর) : মাদারীপুরে জমি হাল চাষ করার মাহিন্দ্রা উল্টে ২ ভাগ্নেসহ মামার মৃত্যু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝাউদি ইউনিয়নে, এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শিহাব চৌধুরী।

নিহতরা হলেন, ঝাউদি ইউনিয়নের দক্ষিন মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২২) ও একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১০), জিহাদ হাওলাদার (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মামা জহিরুলের সাথে মাহিদ্রায় চেপে জমি হাল চাষ করতে দক্ষিন মাদ্রা এলাকার জমিতে যায় জোবায়ের ও জিহাদ। হালচাষ শেষে সন্ধ্যার দিকে জমি থেকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে মাহিদ্রাটি উল্টে পাশের খালে পড়ে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের বাবা কালু হাওলাদার বলেন,আমি আমার ছেলেদের এখন একটু মুখ খানা দেখব।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, দৈনিক প্রথম কথাকে বলেন ঘটনাটি শুনেছি। নিহতের উদ্ধার করে সদর হাসপাতাল পাঠানো হয়েছে।