October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মালদ্বিপে শীর্ষ ব্যবসায়ী নির্বাচিত হলেন বাংলাদেশী প্রতিষ্ঠান মিয়ান্জ্ ইন্টারন্যাশনাল গ্রুপ

মোঃ আল আমিন,মালদ্বীপ: মালদ্বীপের একশো নেতৃস্থানীয় কোম্পানির মধ্যে প্রথম স্থান অর্জন করে পরপর দুইবার মালদ্বীপের গোল্ড হান্ড্রেড গালা অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশি নাগরিক আহমেদ মোক্তাকির প্রতিষ্ঠান মিয়ান্জ(MIANZ) ইন্টারন্যাশনাল গ্রুপ।
গত ২৯ নভেম্বর মালদ্বীপের ক্রসরোড মাল্টিআইল্যান্ড রিসোর্টে গ্রুপের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠাতা – চেয়ারম্যান আহমেদ মোত্তাকি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম,তিনি সফল ব্যাবসায়ীদের প্রশংসা করে বলেন, আগামীতে আরও ভালো করবেন সেই প্রত্যাশা রাখি। পরে তিনি গোল্ড একশো গালা (GOLD 100 Gala) অ্যাওয়ার্ড প্রাপ্তিদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, মালদ্বীপে অবস্থানরত শ্রীলঙ্কার ডেপুটি হাইকমিশনার,ও ভারতীয় হাইকমিশনার।
উল্লেখ আহমেদ মোক্তাকি একজন বাংলাদেশী প্রবাসী নাগরিক,আহমেদ মোক্তাকি তিনি প্রায় ২৯ বছর ধরে মালদ্বীপ প্রবাসী। প্রবাস জীবন দেশটির সরকারি স্কুলে শিক্ষকতা দিয়ে শুরু করলেও এখন তিনি একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা ও ব্যবসায়ী।