November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঘাটাইলে ইউপি নির্বাচন: নৌকার টিকেট পেলেন সাইদুর

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষিন্দর ইউপিতে নৌকার টিকেট পেলেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী মৎস্যজীবি লীগ নেতা সাইদুর রহমান। চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড চুড়ান্তভাবে তাকে মনোনয়ন দিয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, রবিবার (২৭ নভেম্বর ) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয় বিকেলে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত আওয়ামী লীগের মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আলহাজ্ব সাইদুর রহমানের নাম দেখা যায় ।
নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইদুর রহমান বলেন,নেত্রী আমার ওপর আস্থা রেখেছেন, আমাকে নৌকা দিয়েছেন- সে জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচনে নৌকাকে জয়ী করে আমি তার আস্থার প্রতিফলন ঘটাতে পারব আশা করছি। আমি বিজয়ী হয়ে নেত্রীকে নৌকা উপহার দিতে চাই। তিনি আরও বলেন আশা করছি,লক্ষিন্দর ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে তাদের কল্যাণে কাজ করতে আমাকে বিজয়ী করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৪‘শ ৪৮ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৪‘শ ১৭ ও মহিলা রয়েছে ১৩ হাজার ৩১ জন।
এদিকে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর,মনোনয়ন বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর ।