October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কুলাউড়ায় ২২ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি( মৌলভীবাজার)  : কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২২ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে শনিবার ৩০ জুলাই কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান সঙ্গীয় অফিসারসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ০১নং বরমচাল ইউপির অন্তর্গত বরমচাল চা বাগান সাকিনস্থ বাজার লাইনের মাদক ব্যবসায়ী চামটু দাসের বসত ঘরে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী নানকা দাস (৫২), পিতা-মৃত মহরিয়া দাস, সাং-বরমচাল চা বাগান, চম্পাতল লাইন, ১নং বরমচাল ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘কে গ্রেফতার করিয়া আসামীর হেফাজত হইতে ২২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।