ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একটি কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে পীরগঞ্জ পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর হোসেন নামে একজন দৈনিক প্রথম কথা কে জানান, আমি আমার নানি শাশুড়ির দাফন কায্য সম্পন্ন করার জন্য কবরস্থানে আসি। দাফন শেষে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে।
এসময় আমি একটু ভয় পাই এবং কয়েকজনকে ডাকি তারা এলে আমরা সবাই কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, টাউজার সহ অনেক কাপড়-চোপড় পড়ে আছে এবং কবরগুলোর বেড়া ভাঙা। পরে আরও লোকজন সমবেত হলে গিয়ে দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।
স্থানীয় আরেক জন দৈনিক প্রথম কথা কে বলেন, আমরা ধারণা করছি যারা কবরের ভেতরে প্রবেশ করেছিলেন হয়ত এগুলো তাদের কাপড়-চোপড়। চুরি করার পর তারা হয়তো এগুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন। এই ঘটনায় আমরা খুব আতঙ্কে আছি এবং প্রশাসনের সহযোগী কামনা করছি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা কবরস্থান পরিদর্শনে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখলে বিস্তারিত বলা যাবে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত