মোঃআলমগীর হোসেন,শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার ১০নং চরপক্ষিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বুধবার সাতপাকিয়া ৬৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএম ভোটিং এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সারাদিন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসব মূখর পরিবেশে ভোট শেষে বিকাল ৫ ঘটিকায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মোঃ আলামিন ফারুক।ঘোষিত প্রাপ্ত ফলাফলে মোঃ কোকিল মিয়া (ফুটবল) প্রতীকে ১২০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শামিম মিয়া (সিলিং ফ্যান) প্রতীকে পেয়েছেন ৮১৭ভোট, আসান আলী (তালা) প্রতীকে ২৬৯ভোট এবং সোহরাব আলী (মোরগ) প্রতীকে পেয়েছেন ২৪ভোট।ঐ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩৪৪৮টি।
উল্লেখ্য,গত ১৮ মার্চ চরপক্ষিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মোঃ মেরেজ আলীর মৃত্যুতে ওই ওয়ার্ডকে শূন্য ঘোষণা করা হয়। শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার কর্তৃক ৯ জুন ২০২২ ইং তারিখে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী ঘোষিত ওই ওয়ার্ডে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
শূন্য ঘোষিত ওই ওয়ার্ডের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্ধ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত