October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নীল সাগরের মালদ্বীপে পর্যটক আগমনের রেকর্ড

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: পর্যটক আগমনের সংখ্যায় রেকর্ড গড়েছে অপরূপ  ও সৌন্দর্যের দেশ  মালদ্বীপ। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে- চলতি বছরের জুলাই পর্যন্ত ৯ লাখেরও বেশি পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন।

২২ জুলাই শুক্রবার মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, মালদ্বীপে গত বছর মোট ১৩,২১,৯৩২ পর্যটক ভ্রমণে এসেছিলেন। এর মধ্যে ২০ জুলাই পর্যন্ত ৫,৭২,১২৩ পর্যটক এসেছিল।

এদিকে চলতি বছর ২০ জুলাই পর্যন্ত মালদ্বীপে পর্যটকদের আগমনের সংখ্যা দাঁড়িয়েছে ৯,০০,৮০৮ জন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৭.৫ শতাংশ বেশি।

চলতি বছরে মালদ্বীপে সবচেয় বেশি ভ্রমণে এসেছেন ভারত থেকে, মোট পর্যটকের ১৪.৭ শতাংশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য, ১১.৬ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, ১০.৫ শতাংশ।

সাগর কন্যা মালদ্বীপে বর্তমানে রিসোর্ট, হোটেল, গেস্ট হাউস এবং সাফারি ভেসেলসহ ১১৬৭টি পর্যটন সুবিধা চালু রয়েছে। মোট শয্যাসংখ্যা ৫৭,৪৮৪টি।

উল্লেখ্য,,  মালদ্বীপে একজন পর্যটকের থাকার গড় ৮.১ দিন