October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মধুমাসে ফরিদপুরে ফল উৎসব

ফৌজিয়া আক্তার,ফরিদপুর জেলা প্রতিনিধি: ঋতুচক্রে গ্রীষ্ম সবসময়ই রোমাঞ্চকর। এই ঋতুতে রয়েছে নানা স্বাদের ফলের বাহারি সমাহার। এ সময়ের দেশীয় ফলের স্বাদ আস্বাদন করতে কার না মন চায়? তাই মধুমাসে ফরিদপুরে বর্ণমালা স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফল উৎসবের। গত সোমবার সকালে জেলা সদরের কানাইপুরে স্কুল প্রাঙ্গণে এ ফল উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন সংস্কার সমাজ কল্যাণ সংঘের সভাপতি সানজানউর রহমত। এ সময় বর্ণমালা স্কুলের পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবয়েরা উপস্থিত ছিলেন। ফল উৎসবে আম, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, লিচু, জামরুল, পেঁপে, পেয়ারা, কলাসহ প্রায় ১২ রকমের ফল নিয়ে পসরা সাজিয়ে বসেন ফল ব্যবসায়ীরা। স্কুলের শিক্ষিকা মাহিয়া রহমান মেঘনা শিক্ষার্থীদের ফলগুলোর পরিচিতি ও গুণাবলী সম্পর্কে ধারণা দেন।

এরপর ফলগুলো কেটে খাওয়ানো হয়। উৎসবে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষিকা নুসরাত জাহান ইমু।