মো: আফজাল হোসেন,ভোলা : অবশেষে দ্বীপ জেলা ভোলার অপর বিচ্ছিন্ন দ্বীপ মনপুরাবাসী মুল ভুখন্ডের সাথে সংম্পৃক্ত হবার আশা দেখতে শুরু করেছে।ফেরি চালুর মাধ্যমে তা বাস্তবায়িতর পথে। বিআইডব্লিউটিসি আর বিআইডব্লিউটিএ এর দুই চেয়ারম্যান ফেরি চালুর বিষয় সম্ভ্যাব্যতা যাছাইয়ের উদ্দেশ্যে মনপুরা সফর করলেন।
বুধবার ২৫ মে ভোলা জেলার মনপুরায় আসেন এইদুই চেয়ারম্যান। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখেন স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে নিয়ে। ফেরী চালুর লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনে আসেন, বিআইডব্লিউটিসির (বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন) অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। পরে ঢাকা থেকে আগত কর্মকর্তাবৃন্দ মনপুরার রামনেওয়াজ ঘাট, তুলাতলি ঘাট ও হাজীর হাট ঘাটসহ মেঘনা নদীর বিভিন্ন স্পট পরিদর্শন করেন।
মনপুরার সাথে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট এবং অপরদিকে ভোলার মুল ভুখন্ডের চরফ্যাশনের বেতুয়া রুটে ফেরি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানাযায়। এসব স্থান পরিদর্শন করেন এবং তাদের আগমন উপলক্ষে সুধী সমাবেশ উপজেলার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সূধী সমাবেশের আয়োজন করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির (বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন) অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। আরো বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল নোমান এবং উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া।এসময় সমাবেশে অতিথিরা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী মনপুরা থেকে ঢাকা ও ভোলা জেলা শহরের সাথে ফেরী চালু করার বিষয় আশ্বাস প্রদান করেন বলেন,যত দ্রুত সম্ভব এটা চালু করার চেস্টা করা হবে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত