October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সিলেটে বন্যা দূর্গতদের পাশে স্বপ্নীল

ডেস্কঃ টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে আকস্মিক বন্যাকবলিত হয়েছে সিলেটে মহানগরের বেশ কয়েকটি ওয়ার্ড।সিলেটে মহানগরের বন্যা দূর্গত ওয়ার্ডসমূহে খাবার বিতরনের জন্য এগিয়ে এসেছেন সিলেটের কৃতিসন্তান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)

আজ ২০ মে অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব ( স্বপ্নীল) এর পক্ষ থেকে সিলেটের বন্যার্তদের জন্য চাল ডাল(রান্না করা খাদ্য বিতরণের উপকরণ) প্রদান করা হয়।

এসময় খাদ্য সামগ্রী গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক মোঃ জাকির হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী।