October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কুমিল্লার হয়ে খেলতে ঢাকা পৌঁছেছেন মঈন আলী

ডেস্ক : বাংলাদেশ  প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি  ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে  খেলতে ঢাকায় এসেছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী।
বিপিএলের শুরুটা দারুন করেছিল  কুমিল্লা। নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে দলটি। মিনিস্টার গ্রুপ ঢাকার কাছে  পরাজিত হয়ে তাদের  জয়রথ থামে। তবে তারপরও বিপিএল পয়েট তালিকায় ভাল অবস্থা রয়েছে কুমিল্লা।
মঈনের উপস্থিতি  কুমিল্লার শক্তি আরো  বাড়বে। কেননা দলটিকে আছেন আরেক তারকা ক্রিকেটার সুনিল নারাইন। অবশ্য এখনো  নারাইন  কোন ম্যাচে সুােগ না পেলেও  নিয়মিত দলের সঙ্গে অনুশীলন  করে যাচ্ছে।
দলটির হয়ে বিদেশী কোটায় নিয়মিত খেলছেন ফাফ ডু  প্লেসিস, করিম জানাত এবং ক্যামেরন ডেলপোর্ট। তিন জনই  খুব ভাল খেলছেন।
বেশ কিছু দিন যাবত দারুন ফর্মে আছেন  আলীও।  কয়েক দিন আগে  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক বাউন্ডারি ও সাত ওভার বাউন্ডািরেত মাত্র ২৬ বলে ৬৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।  টি-টোয়েন্টি সিরিজে বল হাতেও পাঁচ উইকেট  নিয়েছেন আলী।(বাসস)