November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বলিভিয়ায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

ডেস্ক : বলিভিয়ায় শনিবার একটি বাস চার’শ মিটার নিচের গিরিখাতে পড়ে গেলে অন্তত ১১ প্রাণ হারায়।কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
মধ্য কোচাম্বার দিকে যাওয়া বাসটিতে ঠিক কতোজন যাত্রী ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এছাড়া দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এ কথা জানিয়েছেন ট্রাফিক বিভাগের প্রধান রেনসো এলউইস মার্কাডো।
তিনি আরো জানান, দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছে তাদের মধ্যে চালকও রয়েছে।
বলিভিয়ার জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট বলছে. দেশটিতে ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় এক হাজার ৯৬ জন নিহত হয়েছে।(বাসস)