October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঘাটাইলে জামুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা বিজয় করার লক্ষ্যে সভা

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার ৩নং জামুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান হেষ্টিংসের নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩ জানুয়ারী) বিকালে চানতারা গণ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামরুল হাসান খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইলের প্রয়াত সংসদ সদস্য ড. মতিউর রহমানের সুযোগ্য সন্তান,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জামাতা তানভীর রহমান সিএ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়ন যুগ্ম আহবায়ক মো:আব্দুর রহিম মিয়া,যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ,ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মো:আনোয়ার হোসেন প্রমুখ। এসময় আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বাংলাদেশ সরকারের উন্নয়নধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। তাই আসন্ন ৫ জামুুরিয়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো:শহিদুল ইসলাম খান হেস্টিংসের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় সু-নিশ্চিত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।