মহসিন উদ্দিন,শরিয়াতপুর: গত রবিবার শরীয়তপুরের নড়িয়ায় ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা উড়াল সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
সকল অপশক্তি রুখে দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ- এমন মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়ায় প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে ভেদরগঞ্জ, জাজিরা ও নড়িয়া বাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা উড়াল সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সকল অপশক্তি রুখে দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধুর মতো মৃত্যু ভয়কে উপেক্ষা করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুসহ দেশ উন্নয়নে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা বর্তমান বিশ্বের রোল মডেল।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী, উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা প্রকৌশলী শাহাব উদ্দিন খান, ঠিকাদার আব্দুল ওহাব, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর শেখ, ঠিকাদার রমজান হাওলাদার প্রমূখ।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত