ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তৃনমূলের পছন্দের তালিকায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো.শহিদুল ইসলাম খান হেস্টিংস। আসন্ন ৩নং জামুরিয়া ইউনিয়নের নৌকার মাঝি মোঃ শহিদুল ইসলাম খান হেস্টিংস। উক্ত ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী ভোট গ্রহণ হবে।নির্বাচনে জনগণ তাকেই বেছে নিবে এমনটি প্রত্যাশা করছেন আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মী ও সমর্থকরা।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামছুর রহমান খানের হাত ধরে রাজনীতিতে আসেন। বর্তমানেও তিনি খান পরিবারের সুখ দুঃখের সারথী। শহিদুল ইসলাম খান হেস্টিংস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ নং জামুরিয়া মডেল ইউনিয়নের সফল চেয়ারম্যান ছিলেন। এসময় তিনি রাষ্ট্রীয় গোল্ডমেডেল এবং মাদক মুক্ত ইউনিয়নের স্বীকৃতি পান।
আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত প্রাণ, তৃনমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক তিনি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখায় দলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। তার সাথে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে সুসম্পর্ক রয়েছে।
তিনি এলাকায় একজন ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। তিনি ঘাটাইলে দলীয় লোকজন ছাড়াও শিক্ষক, ছাত্র, যুবক, আলেম, ব্যবসায়ী, সুশীল সমাজ, জেলে, মুচি, হিন্দু সম্প্রদায়, সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি জনসেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত রেখেছেন। শহিদুল ইসলাম খান হেস্টিংস রাজনীতিতে একজন ক্লিন ইমেজের অধিকারী কোন ঘুষ দুর্নীতি তাকে স্পর্শ করেনি।
মো. শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, মাদক মুক্ত নেশা মুক্ত, দূর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ। রাজনীতি আমার নেশা-পেশা না। তাই মানুষের জন্য কাজ করতে চাই মানুষের ভালবাসা অর্জন করতে চাই। আমাকে আপনাদের পাশে থাকার জায়গা দিলে, সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের কাজ করব। বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রীর রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করারজন্য নিরলস ভাবে কাজ করে যাব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত