ডেস্ক : শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। এর আগে প্রথম দুই ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ সোমবার মিরপুর শের-ই-বাংলায় তৃতীয় টি-টোয়েন্টিতে টস জেতেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টসে জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক রিয়াদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে ইতোমধ্যেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ দল। প্রথমটিতে ৪ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হার ৮ উইকেটের। ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং আমিনুল ইসলাম বিপ্লব।
পাস্কিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলি, ফখর জামান, শাহনেওয়াজ দাহানি, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ