ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও পাঁচ হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে তিন লাখ ২৯ হাজার ৬৭ জন। সেরে উঠেছে চার লাখ ২০ হাজার ৮৪০ জন।
আগের দিন (২৫ অক্টোবর) বিশ্বজুড়ে চার হাজার ৭১১ জনের মৃত্যু হয়। আক্রান্ত হয়েছে তিন লাখ ২০ হাজার ৯৮ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্যমতে বিশ্বে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৯২৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৯ লাখ ৭০ হাজার ১৫২ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ১৭৮ জন।
করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৮ হাজারের বেশি। সেখানে এখন পর্যন্ত চার কোটি ৬৪ লাখ ১৭ হাজার ৫২৫ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৫৭ হাজার ৮৪৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬২ লাখ ৭১ হাজার ৩২৭ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ এক হাজার ৩৫৭ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৫৫ হাজার ১০০ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৬২৩ জন।

এ বিভাগের আরো..
জলদস্যুদের কবলে নওগাঁর সাহিদুজ্জামানের বাড়িতে স্বজনদের আহাজারি
মসিক এ ইকরামুল হক টিটু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত
চকরিয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উদযাপন