ডেস্ক: কৃষককে গাড়ী চাপা দিয়ে হত্যার অভিযোগে ভারতে এক মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির উত্তর কৃষকদের বিক্ষোভ চলাকালে ৯ জনকে হত্যা করার অভিযোগে ঘটনার প্রায় এক সপ্তাহ পর তাকে গ্রেপ্তার করা হল। নিহত চারজনই কৃষক।
কৃষক নেতাদের অভিযোগ , গত রবিবার লখিমপুরের খেরিতে মন্ত্রীর মালিকানাধীন একটি গাড়ি বিক্ষোভকারী কৃষকদের চাপা দেয়। ঘটনাস্থলে চারজন নিহত হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে চাপা দেওয়া গাড়িতে ছিলেন। অন্যরা পরবর্তী সময়ে সংঘর্ষে নিহত হয়।
গাড়ী চাপায় নিহত হওয়ার পর ওই চালকসহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিনজন বিক্ষোভকারীদের হাতে নিহত হন।
ভারতের উচ্চ আদালত আশীষ মিশ্রাকে গ্রেপ্তার না করার জন্য রাজ্য সরকারের সমালোচনা করার পরদিন তাকে গ্রেপ্তার করা হল।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।