October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পোস্টার প্রকাশ

ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা আয়োজন উপলক্ষ্যে দেশে-বিদেশে প্রচারের জন্য চারটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পোস্টারগুলোর শিরোনাম করা হয়েছে “মুক্তির মহানায়ক”, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”, ”MUJIB 100 BIRTH CENTANARY OF THE FATHER OF THE NATION BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN” এবং “মুজিব চিরন্তন THE ETERNAL MUJIB”।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উক্ত পোস্টারগুলো সারা দেশে বিতরণ করা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ এই চারটি পোস্টার বিদেশেও প্রচারের ব্যবস্থা নিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।