October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মাগুরা, মহম্মদপুরে করোনায় নতুন আক্রান্ত ৩

কামরুল হাসান, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:  মহামারি করোনার ঝুাঁকতে রয়েছে মাগুরার মহম্মদপুর উপজেলাবাসী। দ্বিতীয় পর্যায়ে এক সাথে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত তিনজন হলেন- উপজেলার বিনোদপুরের মো. কবির হোসেন, দীঘা ইউনিয়নের চিত্তবিশ্রাম গ্রামের মো. তবিবুর রহমান ও বালিদিয়ার সৈয়দ মাহবুবুর রশিদ। সোমবার (১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানান।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত ২৮ মে ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে উপজেলা থেকে এ পর্যন্ত ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনার মধ্যে ৯১ জনের রিপোর্ট উপজেলা স্বাস্থ্য বিভাগে এসেছে। তার মধ্যে চার করোনা রোগি শনাক্ত হয়েছে। পূর্বের করোনা শনাক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রের সহকারী স্বাস্থ্য পরিদর্শক এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন বলেন, প্রতিনিয়ত স্বাস্থ্য বিভাগ সন্দেহমূলক নমুনা সংগ্রহ করছে। তার মধ্য থেকে সোমবার আমরা তিনজনের শরীরে করোনা পজেটিভ পেয়েছি। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন তাদের বাড়ি ও আশপাশ এলাকা লকডাউন করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান জানান, এ খবর পাওয়া মাত্রই ওই ৩ জনের বাড়ি ও আশপাশ এলাকা লকডাউন করা হয়েছে। আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণ করার। পাশাপাশি সবাইকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে এবং সতর্ক থাকার জন্য উপজেলা প্রশাসনরে পক্ষ থেকে আহবান করা হচ্ছে।