October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ছবিঃ অনলােইন থেকে

ঐতিহাসিক ৬ দফা দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা, ৭ই জুন

ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফা বাঙালির মুক্তির সনদ হিসেবে বুনে দিয়েছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্নবীজ। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি ধাপে ধাপে প্রস্তুত হয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য।

করোনা ভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে জনসমাগম পরিহার করে ডিজিটাল পদ্ধতিতে এ বছর দিবসটি উদ্যাপন করা হবে। সে অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আগামী ৭ই জুন ২০২০ তারিখ ঐতিহাসিক ৬ দফা দিবস উদ্যাপন উপলক্ষ্যে টেলিভিশন, বেতার, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারের জন্য একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং অনলাইনে একটি ক্ইুজ প্রতিযোগিতার আয়োজন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, এমপি উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচক হিসেবে থাকবেন মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি এবং মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এমপি। ধারণকৃত আলোচনা অনুষ্ঠানটি সকল সম্প্রচার মাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭ই জুন ২০২০ তারিখ সন্ধ্যা ৭টা হতে রাত ১০টার মধ্যে সুবিধাজনক সময়ে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি সম্প্রচারের সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রচার করা হবে।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন বিষয়ে সকলকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে নিবিঢ়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী ৭ই জুন ২০২০ তারিখ রাত ৯টা হতে রাত ১০টা এই এক ঘন্টা ব্যাপী অনলাইনে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীগণকে আগে থেকেই য়ঁরু.সঁলরন১০০.মড়া.নফ ওয়েব লিংকের মাধ্যমে অনলাইন নিবন্ধন করতে হবে। কুইজ প্রতিযোগিতায় ১০০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। ১ম পুরস্কার ৩ লক্ষ টাকা, ২য় পুরস্কার ২ লক্ষ টাকা, ৩য় পুরস্কার ১ লক্ষ টাকা, ৪র্থ পুরস্কার ৫০ হাজার টাকা, ৫ম পুরস্কার ২৫ হাজার টাকা এবং বিশেষ পুরস্কার ৯৫টি প্রতিটি ৫ হাজার টাকা। বিজ্ঞপ্তি