October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শহীদ জায়া’ আনোয়ারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক: আজ ১৭ ডিসেম্বর ‘শহীদ জায়া’ আনোয়ারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৮ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পাঁচ পুত্র-পুত্রবধু, তিন কন্যা-জামাতা ও বারো জন নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর স্বামী কাজী শামসুল হক মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান-বাহিনীর হাতে শহীদ হন। সে সময় তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার সর্বদলীয় সংগ্রাম কমিটির সভাপতি ও আওয়ামীলীগের ভারপ্্রাপ্ত সভাপতির দায়িতে¦ ছিলেন। রাজাকার নেতা তৎকালীন ‘শার্ষিণার পীর’ আবু জাফর মোহাম্মদ সালেহর মদদে এই দেশ প্রেমিক রাজনীতিক ও সমাজকর্মীকে পাকিস্তান-বাহিনী গুলি করে হত্যা করে।

আনোয়ারা বেগম মুক্তিযুদ্ধ পরবর্তীকালে সন্তানদের লালন-পালন ও মানুষ করার জন্য আমৃত্যু সংগ্রাম চালিয়ে গেছেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধ ুশেখ মুজিবুর রহমান তাঁকে একটি শোক-বার্তা ও এক হাজার টাকার চেক প্রদান করেন। আকস্মিকভাবে সদ্য স্বামীহারা আট সন্তানের জননীর জীবন সংগ্রামের পথ চলার অনুপ্রেরণা ছিল বঙ্গবন্ধুর দেয়া এক হাজার টাকা। ‘শহীদ জায়া’ জীবন-সংগ্রামী মায়ের প্রতি আমাদের বিন¤্র শ্রদ্ধা।

ঊল্লেখ্য, ১৯৮০ সালে তদানীন্তন সামরিক রাষ্ট্র্রপতি জিয়াউর রহমান রাজাকার নেতা ‘শার্ষিণার পীর’ আবু জাফর মোহাম্মদ সালেহ কে স্বাধীনতা পদক প্রদান করে। যা শহীদ পরিবার তথা সমগ্র বাঙালী জাতির জন্য এক চরম পরিহাস। শহীদ জায়া এই পদকটি প্রত্যাহর দেখে যেতে পারেননি, তাঁর সন্তানদেন আশা- বর্তমান সরকার এ পদকটি প্রত্যাহার করে জাতিকে কলঙ্ক মুক্ত করবেন।