October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কেরানীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ

কেরানীগঞ্জ প্রতিনিধি: ‘দুর্নীতি, সন্ত্রাস, মাদক এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ চাই’ এই স্লোগানে কেরানীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ইষ্টার্ন বাজার এলাকায় জাতীয় মানবাধিকার ইউনিটির দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মানবাধিকার ইউনিটির দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা সভাপতি ও কোন্ডা ইউপি সদস্য নয়ফল বেগমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলী নুর, সদস্য রুমা বেগম, রত্না আক্তার, শামীমা বেগম ও হেলেনা বেগম প্রমুখ।

মাদকবিরোধী পথসভা শেষে শতাধিক নারী পুরুষ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ইষ্টার্ন বাজার এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মোল্লারবাজার এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে।