ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে রাজধানীর অফিসার্স ক্লাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। আজ ১৪ নভেম্বর সকালে থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
এছাড়া রাজধানী ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরেও সপ্তাহব্যাপী এ মেলা হচ্ছে। এদিকে আজ বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করবে। উল্লেখ্য, ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। এরপর আয়কর রিটার্ন জমা দেয়া যাবে না। তবে উপ কর-কমিশনারের কাছে সময় বৃদ্ধির আবেদন এবং জরিমানা দিয়ে রিটার্ন জমা দেয়া যাবে।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন