November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কিশোর আলো’র অনুষ্ঠানে ছাত্র নিহতের ঘটনা মন্ত্রিপরিষদে

ডেস্ক: সোমবার মন্ত্রিপরিষদে ‘কিশোর আলো’র অনুষ্ঠানে কিশোর ছাত্র নাইমুল আবরার রাহাত নিহত হবার ঘটনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে কিশোর আলো পত্রিকার অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ছাত্রের অসহায়ভাবে মৃত্যুর ঘটনা মন্ত্রিপরিষদে অনির্ধারিত আলোচনায় কয়েকজন উপস্থাপন করলে সবাই এ বিষয়ে উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো হলো- স্কুলে যখন কিশোরদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান হয়, তখন সেখানে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল কি না। কারণ, রেসিডেন্সিয়াল মডেলের ছাত্র আবরার অনুষ্ঠানের জন্য টানানো বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এখানে কি গাফিলতি ছিল, সেটি একটি বিষয়। দ্বিতীয়ত: একজন ছাত্র মারা গেছে তবুও অনুষ্ঠানটা চালিয়ে যাওয়া হয়েছে। তৃতীয়ত: বিদ্যুৎস্পৃষ্ট রাহাতকে কাছের হাসপাতালে না নিয়ে দুরবর্তী হাসপাতালে নেয়া হলো কেন? চতূর্থত: সেই ছাত্র মারা যাওয়ার পর স্কুল কর্তৃপকে জানানো হয়নি। স্কুল কর্তৃপ জানতে পেরেছে হাসপাতাল থেকে। হাসপাতালে যখন তার লাশ নিয়ে যাওয়া হয়, তখন তার পকেটে যখন রেসিডেন্সিয়াল মডেলের মনোগ্রাম দেখে হাসপাতাল কর্তৃপ স্কুল বা কলেজের সাথে যোগাযোগ করে। আর আপনারা জানেন, কারো যদি এভাবে অপমৃত্যু হয়, তাহলে সেই লাশের অবশ্যই পোস্টমর্টেম করতে হয়। পোস্টমর্টেম না হলে জেলা ম্যাজিস্ট্রেটের লিখিত অনুমোদন লাগে। সেটি না নিয়ে পোস্টমর্টেম ছাড়াই লাশটি দাফন করা হয়েছিল। এই বিষয়গুলো সেখানে আলোচনা হয়েছে।’
সাংবাদিকরা এ বিষয়ে কি পদক্ষেপ গৃহীত হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিষয়টি তদন্ত হবে, তদন্ত হয়ে কাদের গাফিলতি ছিল, কিভাবে এই ঘটনা ঘটেছে এবং কেন একজন ছাত্র মৃত্যুবরণ করার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়া হলো, সেই বিষয়গুলো নিশ্চয়ই বেরিয়ে আসবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন এজন্য আমি এ বিষয়ে কিছুই বলতে চাইনা।’
ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
এসময় ঢাকার সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাদেক হোসেন খোকার মৃত্যুর সংবাদ পৌঁছালে, মন্ত্রী ড. হাছান মাহমুদ তার গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আমি তার বিদেহী আত্মার শান্তিকামনা করছি। তিনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন বিধায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছিল। ইতোমধ্যেই তিনি মৃত্যুবরণ করেছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তার শোকসন্তপ্ত পরিবার যেন এই শোক সইতে পারে।’
তথ্যমন্ত্রীর সাথে ঢাকা সাংবাদিক ইউনিয়ন
এরপরপরই তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে তাদের নির্বাহী কমিটির সদস্যরা এক সৌজন্য সাাতে মিলিত হয়। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ,  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল­া জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।- প্রেস রিলিজ