ডেস্ক: আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে দিবসটি পালিত হবে।
১৯৪৫ সালের এই দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতিসংঘ। ইতোপূর্বে গঠিত লিগ অব নেশনস বিলুপ্ত হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের আরেকটি সংস্থা গঠনের তীব্র প্রয়োজন অনুভূত হয়। মূলত তা থেকেই বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার এই আন্তঃরাষ্ট্রীয় সংস্থাটি গঠিত হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর প্রায় চার বছরের চেষ্টা ও ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে ১৯৪৫ সালের এই দিনে প্রাথমিকভাবে ৪৬টি সদস্য দেশ জাতিসংঘ সনদকে অনুসমর্থন দেয়। পরবর্তীকালে ১৯৪৭ সালের জাতিসংঘ সাধারণ পরিষদে ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।
দিবসটি উপলক্ষে নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। সকালে জাতিসংঘ সংগীতের মধ্য দিয়ে নিজস্ব পতাকা উত্তোলন করা হবে। এ দিনে বিভিন্ন খাতে অবদানের জন্য মনোনীতদের জাতিসংঘ মহাসচিব অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ বছর উদ্ভাবন ও সৃষ্টিশীলতা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং জাতিসংঘের কর্মসূচি বাস্তবায়নে দক্ষতার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ ছাড়া ‘এসডিজি চ্যাম্পিয়ন’ বিশেষ পুরস্কার ঘোষণা করা হবে। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে জাতিসংঘ দিবসের ঐতিহ্যবাহী ‘ইউ এন ডে কনসার্ট’।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন