বসির আহাম্মেদ, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত নওশের আলী খাঁর ছেলে খোকন খাঁ (৫৫) পান গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। তিনি লিজ নিয়ে ১০ কাটা জমিতে পান চাষ করেছেন। ভিটে বাড়ি ছাড়া তার আর কোন জায়গা জমি নেই। এক ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার পরিবার। অনেক আশায় বুক বেধে খোকন পাশ্ববর্তী বিজয়পুর গ্রামের অনিল ঘোষের কাছ থেকে ১০ কাটা জমি বছরে ৬ হাজার টাকা করে ১০ বছরের জন্য লিজ নেন তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস সোমবার রাতের যে কোন এক সময় পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা তার পান বরজের ১০ কাটা জমির পান গাছের গোড়া উপড়ে ফেলায় পান গাছ মারা যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়। তিনি আরও জানান, পান বিক্রি করে সারা বছর সংসার চালাতেন। পোড়াহাটি ইউপি সদস্য জাহাঙ্গির হোসেন জানান, খোকন খাঁ একজন হতদরিদ্র এবং ভাল মানুষ। তারমত মানুষের কোন শত্রু থাকার কথা না। তার পরেও কেন এমন কাজটি হলো আমরা ভেবে পাচ্ছি না। তিনি এই নেক্কার জনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত