October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আইনি পথ ছাড়া মুক্তির সুযোগ নেই খালেদার: তথ্যমন্ত্রী

ডেস্ক:  আইনি পথ ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, খালেদা জিয়া কোনো রাজনৈতিক বন্দী নয়। রাজনৈতিক বন্দী হলে আন্দোলনের প্রশ্ন আসে। আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ‘উইকিলিকসের তথ্যে উঠে এসেছে যে, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে খালেদা জিয়া জানতেন ও তা তারেক রহমানের নির্দেশে হয়েছে। এখন বিএনপি এ বিষয়ে কী জবাব দেবে?’