প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সকাল ১০টায় এ অনুষ্ঠানে যোগদান করেন তিনি।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন এবং জাতীয় শিক্ষা পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
এ বছর ১৩ মার্চ থেকে ১৯ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন করা হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হলো ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’। এ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস, দেশের ও বিদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন