প্রথম কথা ডেস্ক: বগুড়ার গাবতলী উপজেলায় সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেক্স ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার-লালমনিরহাট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে গাবতলী স্টেশনের পূর্বে এ ঘটনা ঘটে।
গাবতলী রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু সাংবাদিকদের জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাবতলী স্টেশনে যাত্রাবিরতির আগে স্টেশন থেকে ১৫০ গজ পূর্বে পেছনের শেষ বগিটি লাইনচ্যুত হয়।
ট্রেনটি ইঞ্জিনসহ ১নং লাইনে প্রবেশ করলেও পেছনের বগিটি ২নং লাইনে ঢুকে যায়, এতে বিকট শব্দ হয়, তখন বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত তারা ট্রেন থেকে নেমে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ট্রেনটি গাবতলী স্টেশনে আধা ঘণ্টা অপেক্ষার পর লাইনচ্যুত বগিটি রেখে সান্তাহারের উদ্দেশে চলে যায়।
একটি বগি লাইন পরিবর্তন করে আরেক লাইনে ঢুকে পড়ায় রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু।
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানান, রেললাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় তা মেরামত করতে অনেক সময় লাগবে। সোমবার (৪ মার্চ) দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা যায়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত