ডেস্ক: রাজীবের বিচ্ছিন্ন হাত আটকে থাকার ছবি এবং শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী জাবালে নূর পরিবহনের বাসচাপায় নিহত হওয়ার ঘটনা দেশের মানুষের হৃদয় কাঁদিয়েছিল। রাজীবের ঝুলে থাকা হাত আর দুই শিক্ষার্থীর মৃত্যু স্পষ্ট করে সড়কে পরিবহনের ২০১৮ সালের অব্যবস্থাপনার চিত্র।
নতুন বছরেই গত ১৫ জানুয়ারি থেকে রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ফের ট্রাফিক অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
চলমান ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ শুরু হবার পর সড়কে অব্যবস্থাপনা ও ট্রাফিক বিশৃঙ্খলা যেন নতুন রূপ নিয়েছে। যানজট বেড়েছে, সড়কে কমেছে যানবাহনের গতি। পুলিশের সরব উপস্থিতি ও চেষ্টা সত্ত্বেও পরিবহন, চালক-শ্রমিক ও পথচারীরা মানছেন না ট্রাফিক আইন। নগরবাসীকে আশ্বস্ত করার মতো চিত্র এখনও তৈরি করতে পারেননি সংশ্লিষ্টরা।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সড়কে বিশৃঙ্খলা করায় ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেয়া হলেও কোনো কাজে আসছে না। মামলা বেড়েছে, উল্টোপথে গাড়ি চলাচল বন্ধ না হলেও কমেছে। কিন্তু যানজট কমছে না, ওভারটেকিং কমছে না।
মিরপুর-১০ থেকে আগারগাঁও মোড় পর্যন্ত সড়কে মেট্রোরেলের কাজ বেশ এগিয়ে চলছে। ফলে কাজীপাড়া, শেওড়াপাড়ার সড়ক আগের তুলনায় সংকুচিত হয়েছে। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়ক বাণিজ্য মেলার কারণে ডাইভারশন করা হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। বাণিজ্য মেলা শুরুর পর থেকে ঢাকা-ময়মনসিংহ সড়কে বেড়েছে যানজট।
অন্যদিকে ফার্মগেইট, কারওয়ানবাজার, বাংলামোটর, শাহবাগ, মতিঝিল, মহাখালী, বাড্ডা, তেজগাঁও, মিরপুরে দেখা যায় বাসের বেপরোয়া চলাচল। এক বাসকে আটকে রেখে আরেক বাসের বেপরোয়া চলাচল। এমন চিত্র কমবেশি পুরো রাজধানীতে।

এ বিভাগের আরো..
মহান শহীদ দিবসে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
আওয়ামী লীগ ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে