ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার (৭ জানুয়ারি) বঙ্গভবনের দরবার হলে বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালন করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা ৪৭ জন। এর মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১৯ জন। এছাড়া উপমন্ত্রী রয়েছেন তিন জন। গতকাল রোববার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সদস্য শফিউল আলম মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ও দফতর ঘোষণা করেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন