November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ব্যতিক্রম গল্প ও গান নিয়ে বাংলা চলচ্চিত্র ‘আদম’

ডেস্ক: টি, এইচ, আর মিডিয়া হাউজ এর ব্যানারে ব্যতিক্রম গল্প ও গান নিয়ে নতুন বছরে আসছে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘আদম’। একসঙ্গে গাইলেন সময়ের জনপ্রিয় দুই শিল্পী লিজা ও রাজিব।  ছবির পরিচালক আবু তাওহীদ হিরণ। গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রের কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা।

সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে ‘আদম’-এর একটি গান রেকডিং হয়। গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আর এই গানেই কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা এবং রাজিব।

গানটি নিয়ে নির্মাতার ভাষ্য, রাজিব ও লিজার গানটি আমার এই সিনামায় একটি চমক। থেকে এখন বেশি কিছু বলতে পারছি না। ‘আদম’ এর প্রযোজক তাামিম হোসেন বলেন, নির্বাচনের পর খুব শিগগির মহরতে মাধ্যমে ‘আদম’ নিয়ে সব কিছু জানিয়ে দেয়া হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ছবিতে কারা অভিনয় করছেন সেই বিষয়েও আগেভাগে ইঙ্গিত দিতে নারাজ নির্মাতা। জানালেন, চমক থাকছে কাস্টিংয়েও। ধারণা করা হচ্ছে, মহরত অনুষ্ঠানেই ‘আদম’ ছবি সম্পর্কে জানতে পারবেন দর্শকরা।