ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গত রোববার (৩০ ডিসেম্বর)। আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের নিচতলা শপথ কক্ষে বেলা ১১টায় শপথ বাক্য পাঠ করবেন নবনির্বাচিত এমপিরা।
এজন্য সকাল ১০টা থেকেই এমপিরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেছেন। সংসদের বাইরে প্রধান গেটে জয়ী নেতাদের রাখতে আসে অসংসখ্য নেতাকর্মীরা। এ ছাড়া নতুন এমমপিদের একটা ভালো ছবি নেয়ার জন্য সংসদ ভবনে মূল গেটে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন সংবাদ কর্মীরা। এমপিরাও হাত নেড়ে সংসদে প্রবেশ করছে। সব মিলে সংসদ ভবন এলাকায় একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সংসদ ভবনের সার্জেন্ট অ্যাট আর্মস অধিশাখার এক কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ৮ জানুয়ারি গেজেট প্রকাশ হয়। এর পরদিন ৯ জানুয়ারি শপথ গ্রহণ করে নির্বাচিতরা। আর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ২৯ জানুয়ারি।
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগ নৌকা প্রতীকে ২৫৯টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ২০, বিএনপি ধানের শীষ প্রতীকে ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন