ডেস্ক: বিশ্বে ১ হাজার ৫০০ রকমের চা রয়েছে বলে জানা যায়। তবে দুধ চা আর লাল চায়ের পর অালোচনায় ছিল সবুজ চা। আর এবার সব কিছুকে ছাপিয়ে আলোচনায় বেগুনি চা। যার ১ কেজি তৈরি হয় ১ হাজার চা পাতা দিয়ে। বাজারে এই চায়ের মূল্য রাখা হয় ২৪ হাজার টাকা।
এই চা পেতে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। কারণ প্রতিবেশী দেশ ভারতেই পাওয়া যায় এ চা। এমনকি অনলাইনেও কিনতে পারবেন যে কেউ। কৌতূহলী হলে একবার অন্তত টেস্ট করে দেখা যেতে পারে বলে মনে করেন অনেকেই।
চা গবেষক মনোজ কুমার ও পাংকাই ওয়াংটান জানান, অরুণাচল প্রদেশের সিয়াং জেলাতেও পাওয়া যায় এই চা। এই চায়ের রং অসাধারণ। যেন ফুলের গাঢ় রঙের সঙ্গে মিলে যায়। রঙেই মুগ্ধ হয়ে যান অনেকে। তবে এই চায়ের রয়েছে স্বাস্থ্যগুণ। এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট।
সম্প্রতি ‘দুগার কসমেটিক প্রোডাক্ট’ নামে এক সংস্থার কাছে ২৪ হাজার ৫০১ টাকা প্রতি কেজি দরে এই চা বিক্রি হয়েছে। ওই সংস্থা থেকে দুই জায়গায় পাঠানো হচ্ছে এই চা। কিছু যাবে আহমেদাবাদের টি বুটিকে। আর বাকিটা পাঠানো হবে ‘ভাইব্র্যান্ট গুজরাট ২০১৯’ সামিটে।
গুজরাটের সামিটে আমন্ত্রিত অতিথিদের মাঝে এই চা পরিবেশন করা হবে। তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিবেন। এতে হয়তো এই চায়ের কদর আরো বেড়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো..
যেভাবে সংরক্ষণ করলে সবজি ভালো থাকে
লেবুর ৫ উপকার
বয়স বাড়লেও যেভাবে ধরে রাখবেন তারুণ্য