ভোলাহাট প্রতিনিধি: অত্র আসনের তৃনমূলের বেশীর ভাগ নেতাকর্মী ও বেশীর ভাগ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক যুবলীগ নেতা ও বর্তমানে আওয়ামীলীগ নেতা এবং বর্তমান জাতীয় সংসদ সদস্য জনাব মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাসকে আবারো দলীয় মনোনয়ন প্রদানের মাধ্যমে এম.পি হিসেবে দেখতে চান গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বাসিন্দা।
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-০২ আসন ৩ (তিন)টি উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অত্র আসনে ২০ (বিশ) জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছে। তাঁরা হলেন বর্তমান জাতীয় সংসদ সদস্য (১) জনাব মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস (২) জনাব মোঃ জিয়াউর রহমান (৩) ডাঃ আশরাফুল হক চুনু (৪) জনাব মোঃ আব্দুল কাদের (৫) জনাব মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার (৬) শওকত আরা বেগম (৭) জনাব মহন্ত ক্ষিতিশ চন্দ্র আচারী (৮) জনাব গোলাম মোহাম্মদ (৯) মোঃ রফিকুল ইসলাম জোয়াদার সৈকত (১০) জনাব মুঃ খুরশিদ আলম (১১) জনাব মোঃ আফজাল হোসেন (১২) শেখ মোঃ সানাউল্লাহ (১৩) ড. অজিত কুমার দাস (১৪) জনাব মোঃ আব্দুস সামাদ (১৫) জনাব মোঃ আফসার আলী (১৬) জনাব মোঃ শাহ আল শফি আনসারী (১৭) জনাব মুহাম্মদ আলী সরকার (১৮) মোসাঃ হালিমা খাতুন (১৯) জনাব মোঃ মনিমুল ইসলাম ও (২০) জনাব মোঃ সাকলায়েন আলম দলীয় মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন।
জনাব মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস বর্তমানে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ, সাবেক মেয়র ২(দুই) বার রহনপুর পৌরসভা, সাবেক ভিপি ও জিএস রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগ, সাবেক সহ-সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ, সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় পরিষদ, সাবেক সহ-সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ, সাবেক সাধারণ সম্পদক, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগ ও সাবেক সাধারণ সম্পদক, রহনপুর ইউনিয়ন ছাত্রলীগ। বিভিন্ন রাজনৈতিক মামলায় ৬ (ছয়) বছর তিন মাস কারাবরণ করেন এবং বিভিন্ন মিথ্যা মামলায় ২৯ মাস ফেরারী হয়ে থাকতে হয়। অপারেশন ক্লিন হার্টের সময় অস্থায়ী সেনা ক্যাম্পে গভীর রাতে বার বার নিয়ে গিয়ে মানষিকভাবে নির্যাতন করেন এবং ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনা বাহিনী কর্তৃক গ্রেফতার করতঃ মোবাইল ও টাকা ছিনতাই মামলার আসামী করে জেলখানায় প্রেরণ করেন। রাজনৈতিক কারণে তিনিসহ পরিবারকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হয় যার প্রেক্ষিতে অনেক নিজস্ব সম্পদ, জমি, বাগান, দোকান বিক্রী করে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাঁর মরহুম পিতা আব্দুল খালেক বিশ্বাস দীর্ঘদিন কারাবরণ করেন।
১৯৯৬ সালের চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে আওয়ামীলীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করে ছিলেন। কিন্তু উক্ত নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা পরিষদ, সাবেক চেয়ারম্যান, রহনপুর ইউনিয়ন পরিষদ, সাবেক সাধারণ সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের দায়িত্ব পালন করেন। তাঁর ছোট ভাই গোলাম রাব্বানী বিশ্বাস দীর্ঘ সময় কারাবরণ করেন এবং তিনি রহনপুর পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জনাব বিশ্বাস বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তাঁর নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে বাস্তবায়ন করেন। চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের ৩(তিন) উপজেলায় আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে নাচোল উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। গোমস্তাপুর উপজেলায় জায়গা ক্রয় করতঃ উপজেলা আওয়ামীলীগের নামে রেজিষ্ট্রি করে দেন এবং বর্তমান নির্মাণ কাজ চলছে। ভোলাহাট উপজেলায় কার্যালয় নির্মাণের জন্য ২৫ (পঁচিশ) লক্ষ টাকা সংগ্রহ করে দেন। ইউনিয়ন পর্যায়ে কয়েকটি কার্যালয় নির্মাণ করে দিয়েছেন। অত্র আসনের প্রাণ কেন্দ্র রহনপুরে একটি আওয়ামীলীগ ’’জনকল্যান ডেকোরেটর’’ স্থাপন করেছেন। সকল দলীয় কর্মসূচীতে ডেকোরেটরের মালামাল ফ্রি সরবরাহ করা হয়। এ সব কর্মকান্ডের প্রেক্ষিতে গত ১৯-১০-২০১৮ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের বেশীর ভাগ গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ বর্তমান সংসদ সদস্যকে আবারো দলীয় মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ পত্র প্রেরণ করেছেন।
গত ০৫-১১-২০১৮ইং তারিখ নাচোল উপজেলায় তৃণমূলের এক মত বিনিময় সভা ও মধ্যান্ন ভোজ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমান সাংসদকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ করেন। গত ০৬-১১-২০১৮ইং তারিখ অনুরুপভাবে ভোলাহাট উপজেলা তৃণমূলের মত বিনিময় সভা ও মধ্যান্ন ভোজ অনুষ্ঠিত হয়। গত ০৩-১১-২০১৮ইং তারিখ রহনপুর ডাক বাংলা প্রাঙ্গনে সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি/সাধারণ সম্পাদকগণের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমান সাংসদকে মনোনয়ন দেয়ার সুপারিশ করা হয়। উক্ত নির্বাচনী এলাকায় বিভিন্ন স্তরের ভোটারগণের মতামন গ্রহণকালে জানা যায় যে, আওয়ামীলীগের দলীয় ভোটের পাশাপাশি বর্তমান সংসদ সদস্য জনাব মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাসকে ব্যক্তি ইমেজ সমগ্র নির্বাচনী আসনে বিদ্যমান।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী