October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মোহাম্মদপুর এলাকা হতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতা

ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৫(পাঁচ) জন ডাকাত’কে গ্রেফতার করেছে র‌্যাব-২।

অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় আনা এলিট ফোর্স র‌্যাবের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব ও চলমান আভিযানিক কর্মকান্ড। প্রতিষ্ঠালগ্ন হতে অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং সন্ত্রাস প্রতিরোধে এলিট ফোর্স র‌্যাবের বিশেষ অভিযানসমূহ দেশব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত। এলিট ফোর্স র‌্যাব প্রতিষ্ঠার পর হতে অদ্যবধি অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আপোষহীন এবং নিরলস গ্রেফতার অভিযান চলমান রয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য র‌্যাবের ব্যাপক গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের আভিযানিক দল গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১১/১১/২০১৮ খ্রিঃ তারিখ আনুমানিক ২২.৫০ ঘটিকায় র‌্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড, ব্লক-বি, নবীন সংঘ খেলার মাঠে অবস্থিত ওয়াসা পানির পাম্পের পিছনে হতে দেশীয় অস্ত্র-সরঞ্জামাদীসহ ডাকাতির প্র¯ু‘তিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ০৫(পাঁচ) জন সক্রিয় সদস্যকে আটক করে। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের সুবিধাজনক স্থানে বিভিন্ন লোকজনদের চাপাতি, ছোরা, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতেও র‌্যাব-২ কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। প্রেস রিলিজ