ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিতে যান মাশরাফি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে নির্বাচন করার লক্ষ্যে আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাশরাফি। নড়াইল-২ আসনের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন