ডেস্ক: রাজধানীর গুলশান সংলগ্ন গুদারাঘাট ওয়াটার ট্যাক্সি ঘাটে যাত্রী আসছেন টিকিট কেটে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য। কিন্তু কাউন্টারে কাউকে না পেয়ে এবং সামনে টাঙানো নোটিশ দেখে সেখান থেকে ফিরে যাচ্ছেন সবাই।
জানা গেল, হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির মেরামত ও রক্ষণাবেক্ষণ উপলক্ষে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির সব নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। গত ২২ তারিখ থেকে এ কার্যক্রম ৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
গুদারাঘাটে হাতিরঝিল কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ টাঙ্গানো হয়েছে। নোটিশে লেখা আছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির মেরামত ও রক্ষণাবেক্ষণ উপলক্ষে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির সব নিয়মিত কার্যক্রম ২২ সেপ্টেম্বর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে- আদেশক্রমে হাতিরঝিল কর্তৃপক্ষ। তবে বাড্ডা জেটি থেকে প্যাডেল বোর্ডের কার্যক্রম যথারীতি চালু থাকবে।
ইট-পাথরের ব্যস্ত শহরে যানজটে যখন নাগরিকদের দুর্বিষহ অবস্থা, তখন যাতায়াতের নতুন মাত্রা যোগ করেছিল হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি। যানজটহীন যাতায়াতের জন্য খুব অল্প সময়ের মধ্যেই হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি জনপ্রিয় হয়ে ওঠে। এফডিসি সংলগ্ন ঘাট থেকে গুলশান বা রামপুরা যেতে বা আসতে যাত্রীদের কাছে এ যানজটহীন পানি পথে প্রতিদিন ১৪টি ওয়ার ট্যাক্সি চলাচল করত। যাত্রীদের তুলনায় ওয়াটার ট্যাক্সির সংখ্যা কম থাকায় কাউন্টারে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো আগে থেকেই।
রামপুরা ব্রিজ সংলগ্ন ঘাট থেকে গুলশান ১ নম্বর গুদারাঘাট বা এফডিসি পর্যন্ত ২৫ টাকায় এবং গুদারাঘাট থেকে এফডিসি সংলগ্ন ঘাট পর্যন্ত যাতাযাত করতে ভাড়া লাগে ৩০ টাকা। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চলাচল করতো।

এ বিভাগের আরো..
মহান শহীদ দিবসে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
আওয়ামী লীগ ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে