October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ক্যান্সার আক্রান্ত সন্তানকে বাঁচাতে ১ দিনের বেতন দিলেন শিক্ষকরা

ডেস্ক : শিক্ষকের ক্যান্সার আক্রান্ত সন্তানকে বাঁচাতে ১ দিনের বেতন তুলে দিলেন মাগুরা সদর উপজেলার প্রাথমিক শিক্ষার ৮৯১ জন কর্মকর্তা, কর্মচারী ও সহকারি শিক্ষক।

আজ সোমবার মাগুরা সদর উপজেলা পরিষদ কার্যালয়ে ভুক্তভোগী বাবার হাতে শিক্ষকদের ওই বেতন বাবদ প্রাপ্ত ৪ লাখ ১৩ হাজার ১৫৬ টাকা তুলে দেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হুদা প্রমুখ।

ক্যান্সার আক্রান্ত ওই সন্তানের বাবা আখেরুল ইসলাম মাগুরা সদর উপজেলার আবালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি জানান, তার সন্তান মাগুরা সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র জেসান দীর্ঘদিন ফুসফসের ক্যান্সারে ভুগছেন। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। সম্প্রতি সদর উপজেলার সিরিজদিয়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক সমাবেশে সদর উপজেলা চেয়ারম্যান জিসানের দুরাবস্থার কথা সবার সামনে তুলে ধরেন। এ সময় উপস্থিত শিক্ষকরা তাদের এক দিনের বেতন জিসানের চিকিৎসার জন্য দেবার সিদ্ধান্ত নেন। যার প্রেক্ষিতে এই অর্থ সংগৃতিহ হয়। সংগৃতি অর্থে জিসানের চিকিৎসা অনেকখানি এগিয়ে যাবে।