জমির উদ্দিন সুমন.লন্ডন প্রতিনিধি : ব্রিটিশ-বাংলাদেশিদের দেশটির স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সেন্ট অ্যালবান্স থেকে টানা চার বার নির্বাচিত এমপি অ্যান মেইন। লন্ডনে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের (সিএফওবি) বার্ষিক ডিনারে রাখা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় ২৪০জন ব্রিটিশ-বাংলাদেশি অংশ নেন, যারা কনজারভেটিভ পার্টির নেতাকর্মী।
সিএফওবি-র সভাপতি অ্যান মেইন বলেন, ‘হাউস অব কমন্সে খুবই নগণ্য সংখ্যক ব্রিটিশ-বাংলাদেশি নিজ কমিউনিটির প্রতিনিধিত্ব করছেন। এ অবস্থা পরিবর্তনের এখনই সময়। হাউস অব কমন্সে অন্তত একজন কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত ব্রিটিশ-বাংলাদেশি এমপি দেখতে চাই।’
তিনি আরও বলেন, ‘ব্রিটিশ-বাংলাদেশিদের আমি ব্রিটেনের স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে অনুপ্রাণিত করছি। তাদের মাধ্যমে কনজারভেটিভ পার্টি ও বাংলাদেশি কমিউনিটি উপকৃত হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রিটেনের কেবিনেট মন্ত্রী আন্দ্রেয়া লিডসম ও ফরেন অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান টম টুগেনডাট বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সিএফওবি বাংলাদেশে স্থানীয় উন্নয়ন সহায়ক সংস্থা ও সংগঠনের জন্য পাচঁটি পৃথক প্রজেক্ট পরিচালনা করছে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।