November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঋতুপর্ণা ঢাকাতে ‘জ্যাম’ ছবির মহরতে

ডেস্ক: প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’ থেকে আবারও চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তার সহধর্মিনী শেলী মান্না। আসছে অক্টোবর থেকেই নির্মিত হতে যাচ্ছে নতুন ছবিটি। এর নাম ‘জ্যাম’।

ছবির মূল ভাবনা প্রয়াত আহমেদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন পান্থ শাহরিয়ার। এটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

আজ ২৩ জুলাই সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা ক্লাবে ‘জ্যাম’ ছবির শুভ মহরতের আয়োজন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘আশা করছি আগামী অক্টোবরে ‘জ্যাম’ ছবির কাজ শুরু করতে পারব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এই চলচ্চিত্রে ঋতুপর্ণাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। তবে তিনি এই চলচ্চিত্রের মূল নায়িকা নন। কিন্তু ঋতুপর্ণার চরিত্রটি ‘জ্যাম’র গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই। আশা করছি আমাদের সঙ্গে ঋতুপর্ণার কাজ অনেক ভালোভাবেই হবে।’

মহরতে অংশ নিয়ে আগামী ২৪ জুলাই আবার কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা।