ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত দুদিন ধরে জ্বরের তাপমাত্রা না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
এদিকে বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার জানান, দুদিন ধরে জ্বরে ভুগছেন বেবী নাজনীন। জ্বর না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।
মঙ্গলবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়। হাসপাতালে তার সঙ্গে পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী