ডেস্ক:বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার জন্যই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার (১৭ জুলাই) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরের বিভিন্ন মসজিদে আর্থিক অনুদান দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘ডিসেম্বর মাসে একটা সুন্দর নির্বাচন হবে বলে আমরা আশা করি। এছাড়া নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করবে বলেও আমরা আশা করি। এবার গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। আমরা চাই সবার অংশগ্রহণে একটি নির্বাচন। আমি মনে করি বিএনপি যতই বলুক বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।’
পরে ইমামদের হাতে আর্থিক অনুদান তুলে দেন খাদ্যমন্ত্রী।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী