October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

খালেদা জিয়ার আবেদন মুলতবি

ডেস্ক: আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নিষ্পত্তির আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা বেগম জিয়ার আবেদন মুলতবি করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। তবে, ৩১ জুলাইয়ের মধ্যে আপিল শুনানি শেষ না হলে বেগম জিয়ার আইনজীবীদের সময় আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান আদালত। এর আগে, গত ৯ জুলাই শুনানি শেষে আদেশের আজকের দিন ধার্য করে দেন আপিল বিভাগ।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল করেছিলেন তা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এই আদেশটিই পুনর্বিবেচনা চেয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা।