ডেস্ক: ভারতীয় অভিনেত্রী ও মডেল দিশা পাটানি বলিউড এবং তেলুগু ছবিতে অভিনয় করেছেন এবং শিল্পী হিসেবে নামটাও কুড়িয়ে নিয়েছেন। বি-টাউনের জেন ওয়াই অভিনেত্রীদের মধ্যে অন্যতম দিশা পাটানি। যদিও তার ছবির সংখ্যা মাত্র এক, তাও প্রতিবারই তার ফ্যাশন স্টেটমেন্টের জন্য তিনি থাকেন সবার নজরে।
এবার মিললো তার একটু অন্য পরিচয়- নেসলে ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন বলিউডের আলোচিত তরুণ অভিনেত্রী দিশা পাটানি। নেসক্যাফে রেডি-টু-ড্রিঙ্কের সঙ্গে যুক্ত হয়েছেন দিশা। ২০১৬-র অক্টোবরে নেসলের এই পণ্যটি বাজারে আসে। এই প্রথম কোনো তারকা এই পণ্যটির হয়ে প্রচার করবেন।
নেসলে ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার (ডেয়ারি) অরবিন্দ ভাণ্ডারি বলেছেন, ‘দিশা পাটানি আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা খুশি। তিনি বর্তমানে যুবসমাজের কাছে একজন আদর্শ। তার কর্মশক্তি ও সক্রিয়তা আমাদের পণ্যের সঙ্গে যুক্ত হোক এটাই চাই।’

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী