ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হিরোইনসহ উজির মন্ডল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত আটটার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে হেরোইনসহ উজির মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
মধাখুলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিপুর গ্রামের চৌরাস্তা এলাকা থেকে হেরোইন সহ উজির মন্ডলকে গ্রেপ্তার করা হয়।তিনি বলেন, এ ব্যাপারে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। উজির মন্ডলকে গতকাল সোমবার দুপুরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফরিদপুরের সালথায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাহবুবহোসেন পিয়াল,২ জুলাই, ফরিদপুর ঃ
ফরিদপুরের সালথা উপজেলায় বাবুল শেখ (২০) ও হাবিবুর মুন্সী (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলা বল্লভদী ইউনিয়নের দেউলীকান্দা বাজার থেকে তাদের ইয়াবা টেবলেটসহ আটক কওে পুলিশ।পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সকাল ১০ টার দিকে পুলিশ দেউলীকান্দা বাজারে অভিযান চালিয়ে যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের হান্নান শেখের ছেলে বাবুল শেখ (২০) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে বেলা ১১ টার দিকে ফুলবাড়িয়া গ্রামের জিলু মুন্সীর ছেলে হাবিবুর রহমান (২১) কে ওই বাজার এলাকা থেকে সাত পিস ইয়াবা টেবলেটসহ আটক করা হয়।
সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। দুপুরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত