ডেস্ক: পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসন (৮৯) মারা গেছেন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বুধবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার হঠাৎ সেরিব্রাল অ্যাটাক হলে হাসপাতালে ভর্তি করা হয় জোকে। তার কিছুক্ষণ পরই মৃত্যু হয়। এক টুইট করে জোর মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর নাতি।
মাইকেল জ্যাকসনের সাফল্যের পেছনে বাবার বিরাট ভূমিকার কথা স্বীকার করে গিয়েছিলেন মাইকেল। জো তাঁকে কঠোর শাসনের মধ্যে রাখতেন। ‘পাপা জো’ নামে খ্যাত জো জ্যাকসন মাইকেলসহ মোট চার ছেলে-মেয়ে স্টেজে গান গাইতেন। ‘জ্যাকসন ফাইভ’ নামে সেই দল ছিলো বিশ্ববিখ্যাত। ১৯৬৯ সালে বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন ব্যান্ড ‘জ্যাকসন ফাইভ’ যার পরবর্তী নাম হয় জ্যাকসনস।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী