ডেস্ক: উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে ধূমপান করা দায়ে স্থানীয় এক কাউন্সিলর প্রার্থী রেডিওমার্কার এজেন্টকে সাজা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) সকালে ৫৫নং ওয়ার্ডের মুন্নু টেক্সটাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ জানান, ভোটকেন্দ্রের ভেতরে ধূমপানের দায়ে সোহেল মাহমুদ নামে রেডিওমার্কার এক এজেন্টকে অর্থদণ্ড দেয়া হয়েছে। পেনাল কোর্টের ১৮৮ ধারায় তাকে ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাতদিনের জেল দেয়া হয়। পরে অর্থ পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
প্রায় ১১ লাখ ৩৮ হাজার ভোটারের নগরে আওয়ামী লীগ ও বিএনপিসহ মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ২৫৬ ও সংরক্ষিত নারী আসনে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪২৫টি কেন্দ্রে একযোগে ভোট নেয়া হচ্ছে। এরমধ্যে ৩৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রাখা হয়েছে বিশেষ নজরদারি। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে নগরজুড়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছে র্যাব, পুলিশের পাশাপাশি ২৯ প্লাটুন বিজিবি। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা